
ফেলে আসা দিনগুলি স্মৃতি হয়ে রয়
এই কি গো জীবনের সব সঞ্চয় ॥
সাগরবেলায় বসে যেন দুটি প্রাণ
শুনেছিল মিলনের মুখরিত গান
সেই প্রাণ, সেই গান অতীতের কথা শুধু কয় ॥
শপথের মালা হতে ঝরে গেছে ফুল
প্রণয়ের দেয়া-নেয়া সবই হলো ভুল
সেই ফুল, সেই ভুল বেদনাতে ভরেছে হৃদয় ॥
মোমের আলো (২২ নভেম্বর ১৯৬৮)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
