বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে।
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে।।
ডাকিছে দাদুরী মিলনতিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে।
পল্লীর বধূ বিরহী বঁধূরে মধুর মিলনে সম্ভাষে।
আমারো যে সাধ বয়ষার রাত কাটাই নাথের সাথে।
গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া;
এসো হে আমার বাদলের বঁধূ, চাতকিনী আছে চাহিয়া।
কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া।
কোন অভিমানে হে নিঠুর নাথ, এখনও তোমারে ত্যাগিয়া?
এ জীবন-ভার হয়েছে অবহ, সঁপিব তোমার হাতে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *