বকুল-বনের পাখি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

খাম্বাজ মিশ্র ঠুংরি

বকুল-বনের পাখি

ডাকিয়া আর ভেঙো না ঘুম।

বকুলবাগানে মম,

ফুরায়েছে ফুলের মরশুম॥

চাঁদের নয়নে চাহি

জাগে না আর সে নেশা,

চাঁপার সুরভি-সুরায়

বিরস বিরহ-মেশা।

আজি মোর জাগার সাথি

একাকিনী নিশীথ নিঝুম॥

পিয়া মোর দূর বিদেশে, —

কারে আর ডাকিছ পাখি

শুকায়ে গিয়াছে হাতে

মালতী-মালার রাখি।

নিভিয়া গিয়াছে প্রদীপ

রেখে গেছে মলিন ধূম॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *