বরষা ওই এল বরষা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মেঘমল্লার তেতালা

বরষা ওই এল বরষা।

অঝোর ধারায় জল ঝরঝরি অবিরল

ধূসর নীরস ধরা হল সরসা।

ঘন দেয়া দমকে দামিনী চমকে

ঝঞ্ঝার ঝাঁঝর ঝমঝম ঝমকে,

মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে

মরাল মরালীরে হেরি সহসা॥

বেণু-বনে মৃদু মিঠে আওয়াজে

টাপুর টাপুর জল-নূপুর বাজে।

শূন্য শয্যাতলে আনমনে শুনি

সেই নূপুরের ধ্বনি অন্তরমাঝে।

শ্যামসখারে মেঘমল্লারে

ডাকি বারেবারে তন্দ্রালসা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *