বলছি তোমার কানে কানে

পুলক বন্দ্যোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: বাপ্পী লাহিড়ী 1 min read September 17, 2026

বলছি তোমার কানে কানে আমার তুমি,
বলছি আমার গানে গানে আমার তুমি।
আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা,
অনেক দিনের স্বপ্ন যে, অনেক দিনের আশা ।।

তোমায় পেয়ে হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম,
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম ।
চিরদিনই থাকবে একই আমাদের এই ভালবাসা ।।

তুমি আমার অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন,
হও না তুমি আরও কাছের
হও না তুমি আরও আপন ।
এক সাগরে মিলবো বলে তোমার আমার স্রোতে ভাসা ।।

***

গান – বলছি তোমার কানে কানে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পুলক বন্দ্যোপাধ্যায় লতা মঙ্গেশকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *