বলেছিলে, তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বলেছিলে, তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।

হায়! তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল সাগর-নীরে॥

চলে যাই যদি, চিরদিন মনে

তোমার সে কথা রহিবে স্মরণে

শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে॥

শুধু সেই আশে হয়তো এ তনু মরমে হবে না লীন,

পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।

হেরো গো, আমার যাবার সময় হল,

তোমার সে কথা মিথ্যা হবে না বলো,

কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *