বসত বাড়ির ঝগড়া কাইজা মিটল না

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

বসত বাড়ির ঝগড়া কাইজা মিটল না।

ঘরের চোরে চুরি করে

বসতের সুখ কেমনে হরে।

ঠিক জান সে ভূতের প্রকার

তেমনি তাহার বসতখানা৷

সর্ব চোর হাকিমের ধারে

আর্জি করলাম বারে বারে

সাক্ষাতের ধন নিলো চোরে

এ লজ্জায় প্রাণ বাঁচে না।

ভেবে চিন্তে আত্মকলহ

বাড়ির কর্তা হত হইল

লালন বলে, মোরে সে তো

একদিন এসে দেখল না৷।

————

হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৩৯৮-৯৯

লালনের গানের ধুয়া দুই চরণের হয়ে থাকে। এখানে একটি চরণ আছে। সম্ভবত অপর চরণটি স্মৃতি চ্যুত হয়েছে। অন্তরা ও আভোগে অন্ত্যমিল রক্ষিত হয়নি। এতে গানটি স্বচ্ছতা ও সৌন্দর্য হারিয়েছে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *