বসন্ত এসে গেছে (একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি)

অনুপম রায়

1 min read September 17, 2026

একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি

কানাঘুষা শোনা যায়

বসন্ত এসে গেছে

কবিদের মৃতদেহ

চাপা পড়ে কাগজে

বসন্ত এসে গেছে

তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি

আমলকি বনে শোন

বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা

ই ঈ উ ঊ

ফাঁকা হোক ফুটপাতে হাঁটবো আরামে

কোকিলের ডাকে গুঁটি ফেলবো ক্যারামে

কেউ কানে কানে বলে গেল

শোনা গেছে খবরে

বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা

টুঁটি টিপে ধরে প্রেম

বসন্ত এসে গেছে

রঙ লাগে শরীরের

ভাজে ভাজে ডালপালা

মুকুলের সন্ধানে

বসন্ত এসে গেছে

এই বসন্তে

কয়েক বছর আগে

তোমায় প্রথম দেখেছিলাম আমি

হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে

তোমার কাছে

আমার কাছে

—————-

শিরোনামঃ বসন্ত এসে গেছে (Bosonto Ese Geche)

শিল্পীঃ অনুপম রায়

কথাঃ অনুপম রায়

সঙ্গীতঃ অনুপম রায়

মুভিঃ চতুষ্কোণ (২০১৪)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি অনুপম রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *