বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
তোমার প্রেমে এত জ্বালা
আমি আগে তো জানি না রে বন্ধু, বাঁচি না রে ॥

কে বা না পিরিতি করে রে
ওরে বন্ধু কার এত লাঞ্ছনা
কোন বা দোষে হইলাম দোষী
তুমি একদিন তো কইলায় না রে বন্ধু, বাঁচি না রে ॥

জাতি-কুল-যৌবনও দিলাম রে
ওরে বন্ধু জানিয়া আপনা
প্রাণ থাকিতে না পাই যদি
আমি মরণে আর চাই না রে বন্ধু, বাঁচি না রে ॥

পাগল আবদুল করিম বলে রে
ওরে বন্ধু অন্তরের বেদনা
তোমার কাছে কী বলিব
তুমি কি জানো না রে বন্ধু, বাঁচি না রে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *