বাঁশি কে বাজায় কে বাজায় ঐ ঘাটৈতে শোনা যায়

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

বাঁশি কে বাজায় কে বাজায় ঐ ঘাটৈতে শোনা যায়
চল গো ললিতা যমুনায়।।ধু।।
জল ভরতি যাইন গো রাধে ও সই কৃষ্ণের ঐ নদীয়ায়
এগো সাপিনী বাদিনী হইয়ে দংশিলে রাধার গায়
সাপের বিষ খাইয়ে রাধে পত্র লিখে মথুরায়
মইলাম মাইলাম এগো সখী শ্যাম কালিয়ার ভঙ্গিমায়।
সাপের বিষ ঝারিতে নামে প্রেমের বিষ উজান বায়
নাভী ধরি বলছে উঝা এ বিষ তো সাপের নায়।
ভাইবে রাধারমণ বলে প্রেম করা তো বিষম দায়
এখন ইন্দ্ৰমণি চন্দ্ৰমণি ঠেকছে শ্যামের লাঞ্ছনায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *