বাউল আমার চোখ দুটো যখনই বাংলা মাকে দেখে

নজরুল ইসলাম বাবু

Lyricist: নজরুল ইসলাম বাবু Composer: খোন্দকার নুরুল আলম 1 min read September 17, 2026

বাউল আমার চোখ দুটো
যখনই বাংলা মাকে দেখে
তখনই মনের কাছে ছোট্ট চিঠি লেখে
আমি দেখেছি তাকে ।।

মনটা তখন শঙ্খ চিলের পাখা হয়ে যায়
গল্প কথার গন্ধ ভেজা মাটির মমতায়
আকাশ যাকে বন্ধু হয়ে ছায়া দিয়ে রাখে
আমি দেখি যে তাকে ।।

স্বপ্ন আমার শান্ত সবুজ ঘাসের গালিচায়
ছড়িয়ে শরীর চোখের লেখা চিঠি পড়ে যায়
বাতাস বাঁশের বাঁশি হয়ে চেনা সুরে ডাকে
আমি চিনি আমাকে ।।

*

গান – বাউল আমার চোখ দুটো যখনই বাংলা মাকে দেখে
লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল ইসলাম বাবু রফিকুল আলম ও শাম্মী আক্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *