বাজায়ে কাচের চুড়ি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

খাম্বাজ মিশ্র – কারফা

বাজায়ে কাচের চুড়ি

পরানে দোল দিয়ে কে যায়।

কাঁকনে চুড়িতে বাজে সুর মধুর আওয়াজ,

নাচনের লাগিল ছোঁয়াচ এ তনুর কাচ-মহলায়॥

আঁচলে বাঁধা তার কোন বীণ,

রিনিঝিন বাজে চাবির রিং,

কারে রাখি কারে শুনি,

চলে যায় সে যে চপল পায়॥

চরণ-কমল ধরি নূপুর মিনতি করে,

ভ্রমর সম গুজরি চরণ ঘেরি গুঞ্জরে।

কারে দেখি কারে শুনি–

চলনের দোলন-গতি, না তাহার নূপুর-ধ্বনি,

হিয়া মোর পথে তার লুটায়

চরণ-পরশ আশায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *