বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে

বাংলা গান

1 min read September 17, 2026

বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে

পান দেরে পান্নাওলা পান দেরে মোরে

গীতউলী বসাইয়া আইছি পান নাই মোর ঘরে।

দামান্দের মা উবা নটী পানের লাগি গেছে

উম পাইয়া ঘুম দিছে পান্নাওলার কুছে।

ছরতায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে

পান দেরে পান্নাওলা পান দেরে মোরে

গীতউলী বসাইয়া আইছি পান নাই মোর ঘরে।

দামান্দের চাচী উবা নটী পানের লাগি গেছে

উম পাইয়া ঘুম দিছে পান্নাওলার কুছে।

বাটায় লড়ে চড়ে পান নাই মোর ঘরে

পান দেরে পান্নাওলা পান দেরে মোরে

গীতউলী বসাইয়া আইছি পান নাই মোর ঘরে।

দামান্দের ফুফু উবা ছিনাল পানের লাগি গেছে

আরাম পাইয়া ঘুম দিছে পান্নাওলার কুছে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *