বারে বারে আর আসা হবে না

Dipu Baul

1 min read January 6, 2021

Title: Bare Bare Ar Asa Hobe Na
Writer: Bhoba Pagla
Singer: Dipu Baul


তুমি ভেবেছো কি মনে
এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে,
কেহ জানেনা ?
এমন মানব জনম আর পাবেনা
বারে বারে আর আসা হবে না।।


তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়
চিত্র গুপ্ত লিখিয়া ভরিলে খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাঁর কাছে ফাকি-জুকি কিছুই চলেনা।
বারে বারে আর আসা হবে না।।


তুমি যাহা বদনে কর নাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে কিযে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ
মানুষের কূলে কালী আর দিওনা।
বারে বারে আর আসা হবে না।।


সাবধানে চলো মন হও হুশিয়ার
তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার।।
মানুষ দেবতা হয়, হয় অবতার
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখোনা।।
বারে বারে আর আসা হবে না।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali Dipu Baul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *