
বাসরের দীপ আর আকাশের তারাগুলি,
নিবিড় নিশীথে জেগে জ্বলবে
মনে হয় তাকে দেখে শরমের ব্যথাগুলি
আমায় মনের কিছু বলবে ।।
হৃদয় গহন হতে স্বপন কুড়ায়ে লয়ে
সুরের খেয়ালী জাল বুনবো,
তোমার গোপন কথা শুনবো
মুখে রবে হাসি আর, চোখে চোখে চেয়ে শুধু
মন দেওয়া নেওয়া আজ চলবে ।।
হয়তো ব্যাকুল হয়ে বাতাসের বাঁশীখানি
সেইক্ষণে কত সুর ধরবে
তাই শুনে বনছায় না ফোটার বেদনায়
কত ফুল ঝুলিতে যে ধরবে ।
এত যে জেনেছি আমি, মনে হয় আরও
যেন কত যে নিবিড় করে জানবো,
তোমায় আপন বলে মানবো
তবুও কি অকারণে মিলনেরই ফুলমালা
অবহেলা ভরে তুমি দলবে ।।
*
গান – বাসরের দীপ আর আকাশের তারাগুলি
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
