
**বিজয়া**
[বিজয়ার ঢাক-ঢোল বাজিতেছে। নাট-মন্দির হইতে সানাই-এর করুণ সুর (মুলতানি বা পুরবি) ভাসিয়া আসিতেছে।]
[ঊর্ধ্ব হইতে দেবদেবীদের সংগীত ভাসিয়া ক্রমেই নিকটে আসিতেছে।]
গান
[পুরুষ ও স্ত্রী সমবেত কন্ঠে]
বিজয়োৎসব ফুরাইল মা গো,
ফিরে আয় ফিরে আয়।
মা আনন্দিনী গিরিনন্দিনী
শিব-লোকে অমরায়
ফিরে আয় ফিরে আয়॥
কৈলাসে শিব যাপিতেছে দিন
শব-সম, হয়ে শক্তি-বিহীন ;
সপ্ত স্বর্গ দেবদেবী কাঁদে
আঁধারে মা নিরাশায়॥
(দূরে দূরে শব্দ দূরে চলিয়া গেল।)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
