বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পুরবি – তেতালা

বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে

দিনের চিতা জ্বলে অস্ত আকাশে।

দিনশেষে শুভদিন এল বুঝি মম,

মরণের রূপে এলে মোর প্রিয়তম,

গোধুলির রঙে তাই দশদিশি হাসে॥

দিন গুনে নিরাশার পথ-চাওয়া ফুরাল,

শ্রান্ত এ জীবনের জ্বালা আজ জুড়াল।

ওপার হতে সে এল তরি বাহি।

হেরিলাম সুন্দরে, আর ভয় নাহি।

আঁধারের পারে তার চাঁদমুখ ভাসে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *