বিদ্যাপতি পদ যুগল সরোরুহ (বিদ্যাপতি বন্দনা)

গোবিন্দদাস কবিরাজ

1 min read September 17, 2026

বিদ্যাপতি পদ যুগল সরোরুহ

নিস্যন্দিত মকরন্দে |

তছু মঝু মানস মাতল মধুকর

পিবইতে কর অনুবন্ধে ||

হরি হরি আর কিয়ে মঙ্গল হোয় |

রসিকশিরোমণি নাগর-নাগরী

লীলা স্ফুরব কি মোয় ||

জনু বামন করে ধরব সুধাকর

পঙ্গু চড়ব কিয়ে শিখরে |

অন্ধ ধাই কিয়ে দশ দিশ খোঁজব

মিলব কলপতরু-নিকরে ||

সো নহ অন্ধ করত অনুবন্ধ হি

ভকত-নখরমণি-ইন্দু |

কিরণ ঘটায় উদিত ভেল দশ দিশ

হাম কি না পায়ব বিন্দু ||

সোই বিন্দু হাম যৈখনে পায়ব

তৈখনে উদিত নয়ান |

গোবিন্দদাস অতয়ে অবধারল

ভকতকৃপা বলবান ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দদাস কবিরাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *