
বিনতি করি কাতরে গউরচান গুণমণি
একবার আইস আমারে জানিয়া দুখিনী।।
তোমার যুগলচরণ হৃদয় রাইকে জুড়ায় থাকে প্রাণী
গউর তুমি জগতের হরি
তুমি মা তরাইলে ভাব কেমনে তরি
কাঙালি জাইনে দয়া করে সাধন ভজন না জানি।।
গউর তুমি দয়াময় পাব। কিনা পাব চরণ
রাধারমণ বলে অগতির গতি তুমি
শুইনাছি নামের ধ্বনি।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
