বিপুল তরঙ্গরে

1 min read May 29, 2020

বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে।

সব গগন উদ্‌বেলিয়া
মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল
একি আনন্দ-তরঙ্গ।।

তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা
চমকি কম্পিছে চেতনাধারা
আকুল চঞ্চল নাচে সংসারে
কুহরে হৃদয়বিহঙ্গ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *