বিবেক বিমল জ্যোতিঃ

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

বিবেক বিমল জ্যোতিঃ

জ্বেলেছিলে তুমি হৃদয় কুটীরে;

তোমারি আলোকে তোমারে দেখেছি;

তোমারি চরণ ধরেছি শিরে!

যৌবনে, হরি, ছাইল ভীষণ

অবিশ্বাস-ঘন-মেঘে;

বহিল প্রবল পাপ পবন;

ডুবাইল ঘোর অন্ধ-তিমিরে।

আরো একবার এস, প্রভু, এস,

দীপ্ত মিহির রূপে,

পাপ যামিনী পোহাইবে ঊষা

উদিবে পুন্য কিরণে, ধীরে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *