বিশ্বপতি খোদা তোমার মহিমা অপার

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

বিশ্বপতি খোদা তোমার
মহিমা অপার
রাখো-মারো ভাঙো-গড়ো তুমি বিনে কেবা কার ॥

সবাই দেখি যার-তার ভাবে
এ জগতের সৃষ্ট জীবে
নামের মহিমা সবে
গাইতেছে অনিবার ॥

নামের ধ্বনি সর্বস্থানে ওঠে
বিরাজ করো প্রতি ঘটে
কুদরতে বুদ্ধি না খাটে
ভাবিলে নাই কূলকিনার ॥

স্বর্গ-মর্ত-আকাশ-পাতালে
আলো-আঁধারে কি অনল-অনিলে
কুল্লেশাইন মোহিত তুমি
অখণ্ড মণ্ডলাকার ॥

মন মজাও হে তোমার প্রেমে
নাম যে স্মরি দমে দমে
কয় বাউল আবদুর করিমে
ঘোচাও মনের অন্ধকার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *