বিষামৃত আছে রে মাখাজোখা

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

বিষামৃত আছে রে মাখাজোখা।

কেবা শোনে কেবা বাজায়

যায় না
জীবের দেলে ধোঁকা৷

বিকার যার শান্ত হল

হৃদ-কমলে তার সদায় আলো

যথায় মন্দ তথায় ভাল

অবশ্য সে পায় দেখা।।

মায়ের যেমন শিশু ছেলে

দুগ্ধ খায়, তার দুগ্ধ মেলে

সেই জায়গাতে জোঁক লাগিলে

রক্ত দেখ পায় জোঁকা৷।

হলে আপন দেহের নির্ণয়

সব খবরের জবর সে হয়

লালন তোমার মুখ সবল নয়

মন বাঁকা।।

————

৩২৮. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২২৯-৩০; লালন-গীতিকা, পৃ. ৩১৪-১৫; বাংলার বাউল ও বাউল গান পৃ. ১১৯-২০

কথান্তরঃ

বিষকৃত আছে মাখাজোখা।

কেউ জানে না, কেউ শোনে না

যায় না জাতের দেলে ধোকা।।

হিংসা বিন্দা সব গেলে

আলো হয় তার হৃদ-কমলে

অধমে উত্তমে মিলে

গুরু সাড়ে হয় সখা৷।

মায়ের কেমন শিশু ছেলে

দুগ্ধ খায়, তার দুগ্ধ মেলে

আবার সে ধারেতে জোঁক লাগিলে

রক্ত-নদী পায় দেখা।।

গভীর ভাণ্ডে গো-রচনা

গাভী
তাহার ভেদ জানে না

সিরাজ সাঁই কয়, লালন কানা

তেমনি তুই একটা বোকা৷।

বাউল
কবি লালন শাহ, পৃ. ২১৯।

বস্তুত এখানে বিস্তর
পাঠভেদ আছে। বিশেষত অন্তরা ও আভোগে
ভাব ও ভাষা পরিবর্তিত হয়েছে। খাতায় বিধৃত গানটি আদি ও সঠিক পাঠ বলে আমরা মনে করি।****

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *