বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

বেহেস্ত ধনীর জন্য রয় গরিবের নাই অধিকার
স্বচক্ষে দেখিলাম যাহা গরিব হলে দোযখ তার ॥

গরিবের নাই পাকাবাড়ি চেয়ার-টেবিল-টোল-আলমারি
গরিবের নাই পালঙ পিঁড়ি ভাঙা ঘর ভাঙা যে দ্বার ॥

সাহেব-বাবু গরিবরা নয় কুলি-মজুর গরিবরা হয়
দুঃখ কষ্ট গরিবে সয় করে না জুলুম অত্যাচার ॥

ধনীদের আমিরানা বলেন গরিব ভালো না
হারাম-হালাল বোঝে না ধার ধারে না নামাজ-রোজার ॥

গরিব হয় খোদার দুশমন, না হলে কি এই জ্বালাতন
আবদুল করিম বলে রে মন টাকা ভবে হয় মূলাধার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *