ভক্তির জাঙ্গি হাতে নিয়া পাখি ধরতে যাই

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

ভক্তির জাঙ্গি হাতে নিয়া পাখি ধরতে যাই
পাখির দলে গভীর জলে খেলছে প্রেমের লাই ॥
ত্রিবেণীর উজান বাঁকে, নাভিপদ্মের চতুর্দিকে
শব্দ উঠে থেকে থেকে, নামটি তাহার আলেক সাই ॥
দেখরে আজব তামাসা, হওয়ার উপর বানছে বাসা।
জলের সনে মিলা মিশা ঘরবাড়ি তার কিছুই নাই ॥
তরঙ্গে তার আনাগোনা, এক জাগাতে নাই ঠিকানা।
ধরবে যদি অধরারে নিয়া দেও নামের মিঠাই ॥
রশিদ উদ্দির গবেষণা কেমন সুন্দর পাখির ছানা।
ধরতে গেলে ধরা দেয় না অযথা পিছে দৌড়াই ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *