
ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
অবধূত নিত্যানন্দ রায়।।
ভজ অদ্বৈত শ্ৰীবাস প্রিয় গদাধর দাস
শ্রীনিবাস রামানন্দ রায়।
অনর্পিত প্ৰেমবারি সিঞ্চিল জগৎ ভরি
রাধাপ্ৰেমে অবনী ভাসায়।।
শ্ৰীনন্দনন্দনহরি নবদ্বীপে অবতার
প্ৰেম নাহি মাগে অবলায়।
অতি হীন অকিঞ্চনে ভজন বিহীন জনে
শ্ৰী রাধারমণ গায়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
