
ভবে কে তাহারে চিনতে
পারে।
এসে মদিনায় তরিক যে জানালো
এ সংসারে।
সবে বলে
নবী নবী
নবী কি নিরঞ্জন ভাবি
দিল ঢুঁড়িলে জানতে পাবি
আহমদ
নাম হল কারে।
তার মর্ম সে যদি না কয়
কার সাধ্য কে জানিতে পায়
তাইতে আমার দীন দয়াময়
মানুষ
রূপে ঘুরে ফেরে।
নফি এজবাত(১) যে বোঝে না
মিছে
রে তার পড়াশুনা।
লালন কয়, ভেদ উপাসনা
না জেনে
চটকে মরে।।
———–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩২; লালন-গীতিকা, পৃ. ১৩৭; হারামণি, ১ম খণ্ড, পৃ. ৭৯; বাউল কবি লালন শাহ, পৃ. ২৬১
কথান্তর
:
নবী এসে মদিনায় তরিক
জানায় এ সংসারে।
কে তাহারে চিনিতে পারে৷
সবে বলে
নবী নবী।
নবীরে চিনিতে পাবি
দিল-দরিয়ায় দেখবি যদি
আহমদ নাম বলে যারে।
যার কথা সে যদি না কয়
সেই তাহারে চিনিতে পায়
তাই দেখি দীন দয়াময়
মানুষ রূপে বিহার করে।
যার নাইকো নবীর ভেদ জানা
কিসে যে তার পড়াশুনা
তাই ফকির লালন বলে, ও
দিনকানা
না জেনে
চটক মারে।।– হারামণি,
৫ম খণ্ড, পৃ. ১১০
এ গানের ভিত্তি ইসলামি
সংস্কৃতি; আল্লাহ-নবীর কথা থাকলেও এতে ইসলাম বহির্ভূত অবতারবাদের কথা আছে।
১. নফি এজবাত
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
