ভাড়া কইরা আনবি মানুষ

মনির খান

1 min read September 17, 2026

ভাড়া কইরা আনবি মানুষ

কান্দিতে মোর লাশের পাশে

চারিদিকে রাখবি নজর

সে না যেন দেখতে আসে।।

সে যদি পায় রে খবর

কেমনে দিবি লাশের কবর

আমারে জাগিতেই হবে

যদি গো তার নয়ন ভাসে

তাহার হৃদয় যেন পবিত্র

ঐ মদিনারই মাটি

আমি তার হৃদয়ে বিছাইয়াছি

জায়নামাজের পাটি রে, জায়নামাজের পাটি।।

৫ ওয়াক্ত মোনাজাতে

বলিতো সে জোড়াহাতে

আখেরাতের পরেও যেন

আমারে সে ভালোবাসে

আমার নামাজ রোজার সকল শোয়াব

দাও গো বিধি তারে

যেন পরকালে আমার কাছে

সে আসিতে পারে গো, সে আসিতে পারে।।

যদি না তারে পাবো

নরকে হেঁটে যাবো

স্বর্গ যে তারি বুকে

দেখেছি তা বারোমাসে

——————

মনির খান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক মনির খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *