
আর ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদু মনি
মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি
আর গয়না কি কি লিবে ভাদু, বল না গো মা আমারে
পায়ে দিব নুপুর তোরা, সাজবো আমি বাহারে
কি কি শাড়ি লিবে ভাদু, বলনা গো মা আমারে
কদম ফুইলা শাড়ি লিব, সায়া লিব বাহারে
আর ভাদুর গলায় দুলে মালা, দেখবি যদি আয়
আর যতন করে গাতছি মালা, কিবা শোভা পায়
আর বাসি ভাতে নুন লঙ্কা, লুচির মজা পুরিরে
লুতন পিরিতের মজা, আঁখি খাড়াখাড়ি রে
আর গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান হে
নারীর মধ্যে রাধিকা, পুরুষে ভগবান হে
বাঁশ লয় বাঁশরী লয়, কুইড়োল বাঁশের ধ্বজারে
বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে
আর ভাদরে আদরো বিটি, আশ্বিনে বিদায় গো
কাঁদি কাঁদি কাঁদি বেটি, যাবে শ্বশুর ঘর লো
ধররে ধররে জামাই, ধরো ফুলের হাত
এ মন মহুয়ার নেশায় মাতাল, কাটবে সারা রাত
(আরে) ধররে ধররে জামাই, ধরো ফুলের হাত
এ মন মহুয়ার নেশায় মাতাল, কাটবে সারা রাত
চোখে চোখে রাখবো তোরে, আদর করে বুকে
চোখে চোখে রাখবো তোরে, আদর করে বুকে
আর মনের মত কাটবে জীবন, ভাসবে জীবন সুখে
আর মনের মত কাটবে জীবন, ভাসবে জীবন সুখে
আর ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদু মনি
মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি
মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি
মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
