ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায়
পিরের বাক্য কর লক্ষ্য ভেদ বুঝে নেও ইশারায় ॥

পিরের চরণ অমূল্য ধন সুসময়ে করো যতন
হলে পিরের মনের মতন প্রাণে প্রাণে মিশে যায় ॥

ফানা পির শেখ হাসিল হলে ফানা পির রাসুল মিলে
ফানা ফিল্লায় যাবে চলে থাকিলে সোজা রাস্তায় ॥

কবর হাসর ফুলসেরাতে তরবি পিরের উসিল্লাতে
আল্লাহ রসুল মিলে তাতে আকুল প্রাণে যেজন চায় ॥

পিরের পদে আশ্রয় নিলে বিনামূল্যে বিকাইলে
পাগল আবদুল করিম বলে ভজ্বালা দূরে যায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *