
ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে
জাতি-কুল-যৌবন দিয়াছি প্রাণ যাবে তার পাছে গো
যা হইবার তা হইয়া গেছে ॥
কালার সনে প্রেম করিয়া কালনাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে এমন কি কেউ আছে গো ॥
পিরিত পিরিত সবাই বলে পিরিত যে করিয়াছে
পিরিত করিয়া জ্বইল্যা পুইড়্যা কতজন মরেছে গো ॥
আগুনের তুলনা হয় না প্রেম-আগুনের কাছে
নিভাইলে নিভে না আগুন কী করে প্রাণ বাঁচে গো ॥
বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে
আবদুল করিম জিতে মরা বন্ধু পাইলে বাঁচে গো ॥
———————–
শাহ আব্দুল করিম
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
