ভাবের উদয় যেদিন হবে

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

ভাবের উদয় যেদিন হবে।
সেদিন হৃদ্-কমলে রূপ ঝলক দিবে॥
শতদল সহস্রদল
এক রূপে করেছে আলো
সে রূপে যে নয়ন দিল
মহাকাল শমন তার কি করিবে॥
ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কি ফল দেয়
ভাবের ভাবে থাকলে সদায়
গুপ্ত ব্যক্ত সব জানা যাবে॥
অ-দৃষ্ট সাধনা করা
যেমন আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে, ভাবুক যারা
ভাবের বাতি জ্বেলে সে চরণ পাবে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *