ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

1 min read May 29, 2020

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না ।।
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে না
কাছে আইসো আইসো বন্ধু প্রেমের কারণে
ভালোবাইসো বাইসোরে বন্ধু আমায় যতনে

নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে ।।
তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম
নিলাম আপন করে
পাশে থাকব থাকবরে বন্ধু তোমার কারণে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *