ভালোবাসায় বাঁধব বাসা আমরা দুটি মানিক-জোড়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

[ দ্বৈত ] গান

উভয়ে॥ ভালোবাসায় বাঁধব বাসা

আমরা দুটি মানিক-জোড়।

থাকব বাঁধা পাখায় পাখায়

মাখামাখি প্রেম-বিভোর॥

পু॥ আমার বুকে যত মধু

স্ত্রী॥ আমার বুকে ঢালবে বঁধু!

পু॥ আমি কাঁদব যখন দুখে

স্ত্রী॥ আমি মুছাব সে নয়ন-লোর॥

পু॥ আমি যদি কভু মনের ভুলে

তোমায় প্রিয়া থাকি ভুলে,

স্ত্রী॥ আমি রইব তাতেই ফুলের মালায়

লুকিয়ে যেমন থাকে ডোর॥

উভয়ে॥ মোরা নীল গগনের নীল স্বপনে

চিরকালের চাঁদ-চকোর।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *