
ভিনদেশি এক রাজার কুমার মন কেড়ে নিয়েছে
তারই হাতের ছোঁয়া লেগে কলস ভেঙে গিয়েছে ॥
তা কি হয় কেমন করে সে কথাটি বলব
পানি বিনে কী নিয়ে যে ঘরে ফিরে চলব
বলো, তোমার হৃদয় দেবার প্রেমে ভরে দিয়েছে ॥
ছি ছি তোমার লজ্জা-শরম কিছু কি আর নেই গো
মিছে লাজ তরুণ প্রাণে রীতিনীতি এই তো
দুটি মনের নদীর ধারা ঢেউয়ের দোলে দুলেছে ॥*
রূপকুমারী (২৪ মে ১৯৬৮)
* একই গীতিকারের রচনায় অনুরূপ সুরে আনাড়ি [বাংলা] (১৯৭৮) ছবিতে সৈয়দ আবদুল হাদী গেয়েছেন : ‘ফুলেরই আলতো বরণ যেন মুছে যায় না।’ উল্লেখ্য, উর্দু আনাড়ি (১৯৬৯) ছবির সুরকারও আলী হোসেন। একই সুরে উর্দু গানটি (‘ফুলসা নাজুক বদন’) গেয়েছেন আহমেদ রুশদি।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
