ভুল করেছিনু, ভুল ভেঙেছে

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

ভুল করেছিনু, ভুল ভেঙেছে।
জেগেছি, জেনেছি— আর ভুল নয়, ভুল নয়।
মায়ার পিছে-পিছে ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে—
বিধেছে কাঁটা প্রাণে— এ তো ফুল নয়, ফুল নয়।

ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না নিয়ে মন— হেলা করিব না।
তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।
অতল সাগর সংসারে এ তো কূল নয়, কূল নয়॥

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *