ভুল করে যদি ডাক কোনদিন
উদাস হয়ে যাব সেইদিন
শুধু পাবার আশায় ঐ চোখের তারায়।
আমি খুজে নেব আগুনের সেই দিন।।
ভুলের ঝড়ে হারিয়ে যাওয়া
ঐ পথ যদি ফিরে ডাকে
ক্লান্ত এ মন আবার বেধে দিব
ঐ পথেরই বাঁকে।
স্মৃতির ঝরা পাতা পুড়িয়ে
নতুন সুরে যাব হারিয়ে
মন যাবে দূরে সেই সুখের তীরে।
ব্যাথা মুছে গিয়ে হবে সব রঙ্গিন।।
অনেক চেনা সেই সুরের ছায়া
পাশে দাঁড়ায় যদি এসে
বরণ করে নেব আবার নতুন করে
জোছনা ভেজা এই রাতে।
হৃদয় বীণা সুরে বাঁধিয়ে
নতুন কথায় নেব সাজিয়ে
এই আধার ঘরে দেবে আলোয় ভরে।
তুমি ভুলিয়ে দেবে বেদনার সেই দিন।।