ভুল করে যদি ভালোবেসে থাকি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

দরবারি-কানাড়া মিশ্র একতালা

ভুল করে যদি ভালোবেসে থাকি

ক্ষমিয়ো সে অপরাধ।

অসহায় মনে কেন জেগেছিল

ভালোবাসিবার সাধ॥

কত জন আসে তব ফুলবন –

মলয়, ভ্রমর, চাঁদের কিরণ,

তেমনই আমিও আসি অকারণ

অপরূপ উন্মাদ॥

তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে

কত রবি শশী তারা,

তারই মাঝে আমি ধূমকেতু-সম

এসেছিনু পথহারা।

তবু জানি প্রিয়, একদা নিশীথে

মনে পড়ে যাবে আমারে চকিতে,

সহসা জাগিবে উৎসব-গীতে

সকরুণ অবসাদ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *