
(শ্রীরাধার বয়ঃসন্ধি)
ভোঁহ ভাঙ্গি লোচন ভেল আড় ।
তইঅও ন শৈশব সীমা ছাড় ।। ১ ।।
আবে হসি হৃদয় চীর লও থোএ ।
কুচকঞ্চন অঙ্কুরয় গোত্র ।। ২ ।।
হেরি হল মাধব কএ অবধান ।
যৌবন পরশে সুমুখী আবে আন ।। ৩ ।।
সখি পুছইতে আবে দরশএ লাজ ।
সীঁচি সুধায়ে অব মোলিয় বাজ ।। ৪ ।।
এত দিন শৈশবে লাওল সাঠ ।
আবে সবে মদনে পঢ়াউলি পাঠ ।। ৫ ।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
