ভোমর কইও গিয়া

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

ভোমর কইও গিয়া
শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া।
ও ভোমর রে কইও কইও আরো ভোমর কৃষ্ণরে বুঝাইয়া।
ওরে ভোমর রে না খায় অন্ন না খায় জল নাহি বান্দে কেশ
ঘর থাকি বাইর হইলা যেমন পাগলিনীর বেশ।।
ও ভোমরা রে উজান বাঁকে থাকোরে ভোমর
ভাইটাল গাঙে থানা
চোখের দেখা মুখের হাসি কে কইরাছে মানা।
ও ভোমর রে ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
নিভিয়া ছিল মনেরই অনল কে দিল জ্বালাইয়া।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *