
মদন দিছে সাইকেল বানাইয়া
দুই চাকা দিয়া
আঁধার পথে চলতে বাঁতি
দুটি দিছে লাগাইয়া।।
কত কত গাড়ি দিছে
রাস্তার মাঝে ছাড়িয়া,
মানব রুপ সাইকেল গাড়িতে
দিছে জগৎ ভরিয়া।।
কত গাড়ি পার হইয়াছে
সেজন আশেক হইয়া,
সেজন বুঝি পাইছে স্বর্গ
মাসুকপুরে গিয়া।।
নাঈম ভবে ঠেকছে এখন
মানব গাড়ি লইয়া
পার হইতে চায় আশেকপুরি
দয়ালের নাম ধরিয়া।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
