মদিনায় রসুল নামে কে এল ভাই

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

মদিনায় রসুল নামে কে
এল ভাই।

কায়াধারী হয়ে কেনে তার ছায়া নাই৷

কি দিব
তুলনা তারে।

খুঁজে পাইনে এ সংসারে

মেঘে যার ছায়া ধরে

ধূপের সময়৷

ছায়াহীন যাহার কায়া

ত্রিভুবনে তার ছায়া

এ কথার মর্ম নেওয়া

অবশ্য
চাই।

কায়ার শরীর ছায়া দেখি

যার নাই সেই লা-শরিকি

লালন বলে, তাও হয় কি

বলতে ডরাই।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩০; লালন-গীতিকা, পৃ. ১৩৭-৩৮

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *