
১
মদিনা! মদিনা! মদিনা!
তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।
‘মদিনা! তব আর একটা নাম কি
কেউ বলে ‘হাসনাহেনা’, আমি তোমায় ‘মদিনা’ বলে ডাকি।
মদিনা! আমি তোমায় ছাড়া আর কারেও জানি না॥
মদিনা! তুমি রইবে চিরদিন মোর ঘরে এসে
তোমায় আমায় মিলন হবে ভালোবেসে।
‘মদিনা!’ আমার ছেলে দুটির ডাক নাম ‘সানি’ ও ‘নিনি’
ওরা দুটি ভাই,
‘সানি’ ও ‘নিনি’রে যেন আপন ছেলের মতো ভালোবেসো
এই আমি চাই।
আমি নওজোয়ান, আমি কবি সুন্দর, সুন্দরের পূজারি,
আমায় ভালোবাসে বাংলার সব নরনারী।
আমার কথার ফুলে ‘মদিনা’
তোমার গানের ডালা সাজাই।
মদিনা! মদিনা! মদিনা!
তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
