মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে
আকাশেতে নাই বেলা আমার নৌকা রইল অকূলে ॥

মাঝিমাল্লা ষোলো জনা কেউ কারও কথা শোনে না
যার-তার ভাবে সকলি চলে
ও কেউ জল সিচে না বৈঠা বায় না আমার সময় গেল গোলমালে ॥

নায়েতে অমূল্য রতন ধার চিনিয়া নৌকা বাওন
বাও নৌকা সাহসের বলে
যারও নায়ের মাঝি ভালো সে তো বাইয়া গেল সকালে ॥

বাঁচি কি ডুবিয়া মরি এই ভাবনা সদায় করি
বাউল আবদুল করিমে বলে
জানি না দারুণ বিধি আমার কী লেখেছে কপালে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *