মনে পড়লে

অরিজিৎ সিং

1 min read July 26, 2020

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ

মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়।

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।

লাস্ট ট্রেন হলে মিস
তোর কাছে করি আব্দার
একজোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার (x2)

রাতজাগা জোনাকি
তোর ঘুমে পাঠালাম।

হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়। (x2)

এই বাসস্টপ কেউ নেই
তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের তুই হলি
খোলা আসমান (x2)

ভর দিয়ে তোর ডানায়
নতুন উড়াল দিলাম।

হাওয়ায় রাতপাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়। (x2)

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।

মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali অরিজিৎ সিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *