মনে রেখো মোরে যদি আমি চলে যাই

আরতি মুখোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

মনে রেখো মোরে যদি আমি চলে যাই
আমার হৃদয়ে যে-ছবি এঁকেছি ।
সে যে শুধু তোমারই, তোমারই, তোমারই ।।

প্রথম বরষা যেদিন জীবনে এলো
খেয়ালী ময়ূর খুশীর মাধুরী পেলো
মরমী বীণায় যে গান রেখেছি ।।
সে যে শুধু তোমারই–

যে-কথা বলিনি বলিতে পারিনি যারে
তোমারি সে-কথা সাজায়ে রেখেছি
প্রাণের অলংকারে ।

প্রথম ফাল্গুনে জোছনা নিবিড় রাতে
ফুল-রাখী আমি বেঁধেছি তোমারি হাতে
যে আলোয় আমি আমারে দেখেছি ।।
সে যে শুধু তোমারই–

***

গান – মনে রেখো মোরে যদি আমি চলে যাই
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আরতি মুখোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *