
মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে।। ধু।।
কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে।।চি।।
বাঁশির সমান নাই গো মধু বাঁশি উগরয়ে প্ৰেম সিন্ধু
মজাইছে কুলবধূ কতই মধু বাঁশির মাঝে।।
বিধুমুখে মধুর হাসি উদাসী করিয়াছে মনে লয়। তার সঙ্গে যাইতাম
গৃহকাজে মন না। সাজে।।১।।
কি দিয়ে সৃজিল বিধি এমন অমিয়া নিধি
হরিয়া নিল বলবুদ্ধি প্ৰাণ উচাটন দেহের মাঝে
বাঁশি নয় গো কালভুজঙ্গে অঙ্গে দংশিয়াছে
আমি বাঁশির জ্বালা সইতে নারি কহিতে নারি লাজে।।২।।
যে অধরে বংশী ধরে মনে লয় পাইতে তারে
যত্ন করি রাখতেম ভাইরে রসরাজকে হিয়ার মাঝে
বলে রসের কাঙালি রাধারমণ রসরাজকে পাই নে খুজে।।৩।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
