মন তুমি ভজলে না গুরু রইলে না গুরু সন্ধানে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

মন তুমি ভজলে না গুরু
রইলে না গুরু সন্ধানে
রসরঙ্গে রইলে মেতে
ডুবলে কামিনী কাঞ্চনে।।

যে কামে রও দিবারাতি
যে কামে হবে দুর্গতি
গুরু নাম হরিবে স্মৃতি
ভজো তার চরণে।।

তুমি নয়রে থাকার পাত্রী
বৈদেশে যাবার যাত্রী
কে হইবে সঙ্গসাথি
কয় তা গুরু যতনে।।

তন্ত্রমন্ত্রে নয়রে হবার
হারাধন নহে তোমার
এটা যে মূল্যধন ব্যাপার
বুঝবে না গুরু বিনে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
ভব মায়ায় পড়ে রইয়া
আসল দিশা হারাইয়া
ঠেকবে অকূল ত্রাণে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *