মন, তোরে আজ ধরতে পারতাম হাতে

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

মন, তোরে আজ ধরতে পারতাম হাতে।
দেখতাম হারে মন কি মনা করে সদায় আলসে মাতে॥
ও মন সদায় বল আর ভুলবো না
তিলেক তা ঠিক থাকে না,
দুষ্ট লালসা দোষে মনা
মজালি আমারে নানান মতে॥
কি কব বেহাত আমার,
নইলে কি মন এ তাল তোমার,
আমি পাইনে গুনে তালের শুমার,
কোন্ তালে আমায় নাচাও কোন্ পথে॥
ক্রমে তনু পল ভাটি,
আর কবে মন হবা খাঁটি
লালন বলে, নারদ-কাঠি
বাজলে অমনি নেচে ওঠ তাতে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *