
মন, তোর আপন বলতে কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে॥
সারা নিশি দেখ মনুরায়—
নানান পক্ষী এক বৃক্ষে রয়,
খাবারবেলায় কে কারে কয়
দেহ-প্রাণ তেমনি সে যে॥
থাক সে ভবের ভাই-বেরাদর
প্রাণ-পাখী সে নয় আপনার,
পরের মায়ায় মজিয়ে এবার
প্রাপ্ত-ধন হারায় পাছে॥
মিছে মায়ার মদ খেও না,
প্রাপ্ত-পথ ভুলে যেও না,
এবার গেলে আর হবে না,—
পড়বি কয় যুগের পিছে॥
আসতে একা আ’লি রে মন,
যেতে একা যাবি ত মন
সিরাজ সাঁই বলেরে, লালন,
তুমি কার নাচায় নাচো মিছে
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
